হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধী, লাগবে অস্ত্রোপচার

হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধী, লাগবে অস্ত্রোপচার

আন্তর্জাতিক ডেস্ক : হাসপাতালে ভর্তি করা হয়েছে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের শীর্ষ নেতা সোনিয়া গান্ধীকে। বুধবার একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। মূলত নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও একটি ছোট অস্ত্রোপচারের জন্য তাকে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। চলতি বছরের জানুয়ারি থেকে এ নিয়ে তৃতীয়বারের মতো হাসপাতালে যেতে হলো ৭৯ বছর বয়সী এই রাজ্যসভার সদস্যকে। 

সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীকে গুরগাঁওয়ের বেসরকারি হাসপাতাল মেডান্তা-দ্য মেডিসিটিতে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্র জানিয়েছে, আগামীকাল বৃহস্পতিবার সকালে একটি ছোট অস্ত্রোপচার ও কিছু চিকিৎসা পরীক্ষার জন্য আজই তাকে সেখানে নেয়া হয়। বর্তমানে তার বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা চলছে।

চলতি বছরের মার্চ মাসেও তাকে নয়াদিল্লির স্যার গঙ্গা রাম হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেসময় তার উচ্চ জ্বর দেখা দিলে পরীক্ষা-নিরীক্ষায় শরীরে সংক্রমণ ধরা পড়ে। পরে অ্যান্টিবায়োটিকের মাধ্যমে তার চিকিৎসা করা হয়। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কয়েক দিন তাকে হাসপাতালের পর্যবেক্ষণে রাখা হয়েছিল। এর আগেও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য স্যার গঙ্গা রাম হাসপাতালে ভর্তি করা হয়েছিল সোনিয়া গান্ধীকে। তখন তাকে একজন বক্ষব্যাধি বিশেষজ্ঞের তত্ত্বাবধানে রাখা হয়।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/168768