ময়মনসিংহে শাশুড়ি হত্যার দায়ে জামাতার মৃত্যুদণ্ড

ময়মনসিংহে শাশুড়ি হত্যার দায়ে জামাতার মৃত্যুদণ্ড

ময়মনসিংহের হালুয়াঘাটে শাশুড়িকে কুপিয়ে হত্যার দায়ে মেয়ের জামাই সুজিত শীলকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে আসামীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ বুধবার (১৩ মে) ময়মনসিংহের বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এ রায় ঘোষণা করেন।

বেঞ্চ সহকারি আব্দুল হক শাশুড়িকে কুপিয়ে হত্যাা মামলায় জামাতাকে মৃত্যুদন্ড দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার নথির বরাত দিয়ে তিনি বলেন, পারিবারিক কলহের জেরে গত ২০২১ সালের ৭ অক্টোবর ভোররাতে জেলার হালুয়াঘাট উপজেলার কৈচাপুর ইউনিয়নের কড়ইকান্দা গ্রামের মৃত অমুল্য শীলের স্ত্রী জোছনা রানী শীল ও তার মেয়ে ইতি রানী শীলকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে নিজেও আত্মহত্যার চেষ্টা করে শ্রী সুজিত চন্দ্র শীল। এই ঘটনা দেখে ইতি রানী শীলের সন্তানরা চিৎকার করলে স্থানীয় তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জোছনা রানী শীলকে চিকিৎসক মৃত ঘোষণা করে।

এই ঘটনার পর ওই দিন নিহতের মেয়ে সন্ধা রানী শীল বাদী হয়ে শ্রী সুজিত চন্দ্র শীলকে আসামি করে হালুয়াঘাট থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার ১৭ সাক্ষীর সাক্ষগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় শ্রী সুজিত চন্দ্র শীলকে মৃত্যুদন্ড প্রদান করে।

মামলাটি পরিচালনা করেন সরকারি কৌশুলি অ্যাড. আকরাম হোসেন ও আসামীপক্ষে অ্যাড. হাসিবুল হাসান।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/168766