বিএসটিআইয়ের অভিযানে নওগাঁর মেসার্স ডি-ফুডস’র জরিমানা 

বিএসটিআইয়ের অভিযানে নওগাঁর মেসার্স ডি-ফুডস’র জরিমানা 

নওগাঁ জেলা প্রশাসন এবং বিএসটিআই আঞ্চলিক কার্যালয় বগুড়ার সমন্বয়ে গতকাল সোমবার নওগাঁ শহরের পার নওগাঁ সরদার পাড়াস্থ মেসার্স ডি-ফুডসে মোবাইল কোর্ট পরিচালনা করে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। 
মোবাইল কোর্ট পরিচালনাকালে প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যের অনুকূলে মোড়কজাতকরণ নিবন্ধন সনদ না থাকায় ‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮’ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী ৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার প্রশান্ত কুমারের নেতৃত্বে পরিচালিত অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয় বগুড়ার পরিদর্শক (মেট্রোলজি) শাহ আলম পলাশ খান ও প্রকৌশলী প্রান্তজিত সরকার। 

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/168719