রাজশাহীর পুঠিয়ায় মহাসড়কে অটোরিকশা ও বাসস্ট্যান্ড গড়ে তোলায় জনদুর্ভোগ 

রাজশাহীর পুঠিয়ায় মহাসড়কে অটোরিকশা ও বাসস্ট্যান্ড গড়ে তোলায় জনদুর্ভোগ 

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: পুঠিয়ায় ঢাকা-রাজশাহী মহাসড়কের উপর সিএনজি চালিত হিউম্যান হলার (ইমা), ত্রিহুলার (অটো রিকশা) এবং যাত্রীবাহী বাসের স্ট্যান্ড গড়ে তোলায় যানজট ও দুঘর্টনা লেগেই থাকে। এতে জনগণকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। মহাসড়কে ট্রাফিক পুলিশ ডিউটি করলেও তা নিয়ন্ত্রণ হয় না।

জানা যায়, রাজশাহী জেলার পুঠিয়া উপজেলা সদরে হাইওয়ে সড়ক থেকে আড়ানী সড়ক দু’টি সংযুক্ত সড়ক। সেখানে দীর্ঘ দিনের পুরাতন মসজিদ রয়েছে। মসজিদ এবং মহাসড়কের রেলিংয়ের ধারে স্ট্যান্ড তৈরি করে ত্রিহুলার (অটো রিকশা) সিরিয়াল ধরে দাঁড়িয়ে থাকে। লোক উঠানোর সময় র্দীঘক্ষণ দাঁড়িয়ে থেকে লোক উঠানামা করেন।

এছাড়া নাটোর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী হিউম্যান হলার(ইমা) মহাসড়কের মধ্যে গাড়ি বন্ধ রেখে লোক উঠানামা করান ড্রাইভার। মহাসড়কে এইসব যানবহন চলচলের নিয়ম না থাকলেও তারা দাপটের সাথে চলাচল করছে।

জানা যায়, রোড সেফটি ফাউন্ডেশনের তথ্যমতে, ২০২৫ সালে ব্যাটারিচালিত রিকশা, ইজিবাইক এবং সিএনজি অটোরিকশা দুর্ঘটনায় রেকর্ড সংখ্যক মৃত্যু হয়েছে। বাংলাদেশ সরকার কর্তৃক জাতীয় মহাসড়কে তিন চাকার যান চলাচল নিষিদ্ধ রয়েছে। এরপরও অবৈধভাবে অনেক রিকশা ও অটোরিকশা মহাসড়কে দাপটের সাথে চলাচল করছে। আর মহাসড়কের ওপর বা সংযোগ সড়কে অবৈধ স্ট্যান্ড গড়ে তোলায় যানজট এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ে।

পবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজ্জামেল হক কাজী জানান, মহাসড়কের উপর স্ট্যান্ড নয়। ভাসমান গাড়িগুলো লোক উঠা-নামনোর কাজ করে। তবে আমাদের হইওয়ে পুলিশ দেখলে তারা চলে যায়, থাকে না। এ ব্যাপারে সহকারী কমিশনার ভূমি ও পৌর প্রশাসক শিবু দাশ বলেন, পৌরসভা থেকে মহাসড়কের উপর বাস, ইমা ও ত্রিহুইলার না থামার জন্য সাইনবোর্ড দেওয়া হয়েছে। কিন্তু সেই সাইনবোর্ড খুলে ফেলে দিয়েছে। তবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হবে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/168677