নারায়ণগঞ্জে অভিযানে মাদক ব্যবসায়ীকে আটক
নারায়ণগঞ্জের শহরের বাবুরাইল এলাকায় অভিযান চালিয়ে ফেন্সিডিল, ইয়াবা ও নগদ টাকাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১১।
আজ মঙ্গলবার (১২ মে) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বাবুরাইল এলাকার একটি পরিত্যক্ত বাসায় অভিযান চালিয়ে স্থানীয় রতন মিয়ার ছেলে মো. হোসেনকে (৩০) আটক করে র্যাব-১১।
এসময় তার কাছ থেকে ৬ বোতল ফেন্সিডিল, ১৩৫ পিস ইয়াবা এবং নগদ ৩০ হাজার ২০ টাকা উদ্ধার করা হয়।
র্যাব-১১ এর সিপিসি- ১ এর পুলিশ সুপার মো. আব্দুর রশিদ জানান, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।