ঠাকুরগাঁওয়ে অবৈধভাবে বালু উত্তোলনে ইজারাদারকে জরিমানা
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : জেলার পীরগঞ্জ উপজেলার কোষারানীগঞ্জ এ নদীর নির্ধারিত সীমানার বাইরে থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মোশারফ নামে এক এজারাদারকে জরিমানা করা হয়। গতকাল সোমবার বিকেলে উপজেলার কোষারানীগঞ্জ ইউনিয়নে অবস্থিত টাঙন নদীর সীমানার বাইরে বালু উত্তোলনের দায়ে ১ লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যামাণ আদালতের বিচারক পীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এন. এম. ইশফাকুল কবীর।
জানা যায়, ওই ঠিকাদার নির্ধারিত বালুমহালের পরিবর্তে অন্য স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছিলেন। এতে নদী ভাঙন ও ফসলের জমি বসতবাড়ি পরিবেশের ক্ষতি ও সরকারি সম্পদের ঝুঁকি তৈরি হওয়ায় বিষয়টি প্রশাসনের নজরে আসে।
গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) এন.এম. ইশফাকুল কবীর ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। এসময় অভিযোগের সত্যতা পাওয়ায় ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ইজারাদার মোশারফকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। তিনি আরও জানান, সরকারি নির্দেশনা অমান্য করে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/168666