ফেনীতে বিদ্যুৎস্পৃষ্টে কারখানা শ্রমিকের মৃত্যু

ফেনীতে বিদ্যুৎস্পৃষ্টে কারখানা শ্রমিকের মৃত্যু

ফেনীতে সিমেন্ট শীট তৈরির কারখানায় কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আবদুর রহমান (২২) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে

আজ মঙ্গলবার (১২ মে) দুপুরে ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের বাগেরহাট গ্রামের মরিয়ম সুপার সিমেন্ট শীট কারখানায় এ ঘটনা ঘটে।

নিহত আবদুর রহমান মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার বাগমারা গ্রামের মো. রফিক মিয়ার ছেলে। তিনি মরিয়ম সুপার সিমেন্ট শীট কারখানায় কাজ করতেন।

বিষয়টি নিশ্চিত করেন ফেনী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম।

প্রত্যক্ষদর্শী ও নিহতের সহকর্মীদের সূত্রে জানা যায়, কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারের সংস্পর্শে এসে তিনি গুরুতর আহত হন। পরে তাৎক্ষণিক সহকর্মীরা উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে ডা. ফয়জুল কবির বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ফেনী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, পুলিশের একটি টিম হাসপাতালে অবস্থান করছে। নিহতের স্বজনরা হাসপাতালে পৌঁছানোর পর মরদেহ ময়নাতদন্তের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/168654