পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়, অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়, অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

ঘরের মাঠে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ জিতেছে বাংলাদেশ। এই মধুর সময়ে ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১২ মে) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।

অভিনন্দন বার্তায় বলা হয়, দেশের মাটিতে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে জয় পাওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১২ মে) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ১০৪ রানের জয় পায় টাইগাররা। এর আগে পাকিস্তানের বিপক্ষে সবশেষ দুটি টেস্ট তাদের দেশেই জিতেছিল বাংলাদেশ; এবার জয় দেশের মাটিতে। দলটির বিপক্ষে টানা তৃতীয় টেস্ট জয় টাইগারদের। 

প্রথম ইনিংসে শান্তর সেঞ্চুরি ও মুমিনুল-মুশফিকের জোড়া ফিফটিতে ৪১৩ রান তোলে বাংলাদেশ। জবাবে আজানের সেঞ্চুরির পরও মিরাজের ফাইফারে ৩৮৬ রানে অলআউট হয় পাকিস্তান।

 

দ্বিতীয় ইনিংসে শান্ত ও মুমিনুলের ফিফটিতে ২৪০ রানে ডিক্লেয়ার করে বাংলাদেশ। এতে করে মিরপুর টেস্টে পাকিস্তানের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৬৮ রানের। কিন্তু নাহিদ রানার ফাইফারে পাকিস্তান গুটিয়ে যায় ১৬৩ রানে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/168652