কালোবাজারে তেল বিক্রির দায়ে ফিলিং স্টেশন ম্যানেজারের কারাদণ্ড
জামালপুরের ইসলামপুরে কালোবাজারে তেল বিক্রির অভিযোগে ঝর্না ফিলিং স্টেশনের ম্যানেজারকে জরিমানা ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার (১২ মে) সকালে উপজেলার মোশারফগঞ্জ এলাকার ঝর্না ফিলিং স্টেশনে অভিযান চালায় উপজেলা প্রশাসন।
অভিযানে কালোবাজারে তেল বিক্রির সত্যতা পাওয়ায় স্টেশনটির ম্যানেজার মিজানুর রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা এবং এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইসলামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজুয়ান ইফতেখার।
ভ্রাম্যমাণ আদালত থেকে জানা যায়- দীর্ঘদিন ধরে গোপনে অতিরিক্ত দামে তেল বিক্রির অভিযোগ আসছিল।
ইসলামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজুয়ান ইফতেখার জানান- বাজার স্থিতিশীল রাখতে এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।