বগুড়ার কাহালুতে ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ দুই মাদক বিক্রেতা গ্রেফতার
কাহালু (বগুড়া) প্রতিনিধি : কাহালু থানার পুলিশ টেপেন্টাডল ও ইয়াবাসহ মো: জসিম উদদীন বাবু(৩০)এবং সিপু(৩৫)নামের দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে।
গ্রেফতারকৃত মো: জসিমউদদীন বাবু কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের ইন্দুখুর গ্রামের মো:শফিকুল ইসলাম এবং মো: সিপু একই উপজেলার নারহট্ট ইউনিয়নের নারহট্ট মধ্যে পাড়া গ্রামের মো: আতাউর রহমান রফে আতা মন্ডলের ছেলে।
উল্লেখ্য, কাহালু থানার এএসআই মো: মোজাম্মেল হক গতকাল সোমবার দুপরে জসিমউদদীন বাবুকে ১৩ পিস ট্যাপেন্টাডল এবং ১০ পিস ইয়াবাসহ তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। অপরদিকে গত রোববার দিবাগত রাতে সিপুকে নারহাট্ট বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মূল গেটের সামনে থেকে ৫০ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করে।
এ বিষয়ে আসামিদের বিরুদ্ধে কাহালু থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা করে গতকাল সোমবার তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/168531