ঈদুল আজহা উপলক্ষে জয়পুরহাটে টিসিবির পণ্য বিক্রি শুরু
জয়পুরহাট প্রতিনিধি: ঈদুল আজহা উপলক্ষে জয়পুরহাটে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে।
আজ সোমবার (১১ মে) বিকেলে শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক-উর-রহমান।
জানা যায়, ঈদুল আজহা উপলক্ষ্যে প্রতিদিন পাঁচটি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে আগামী ২১ মে পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় ভর্তুকি মূল্যে টিসিবির নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করা হবে।
এ সময় চিনি এক কেজি, মশুর ডাল ২ কেজি ও ২ লিটার তেলসহ মোট ৪৮০ টাকার প্যাকেজের এসব পণ্য বিক্রি করা হয়।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/168529