হামে প্রাণ হারানো শিশুদের নিয়ে আবেগঘন বার্তা দিলেন সাকিব

হামে প্রাণ হারানো শিশুদের নিয়ে আবেগঘন বার্তা দিলেন সাকিব
হামের প্রকোপে শিশুমৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক ফটোকার্ড পোস্টে তিনি হারিয়ে যাওয়া শিশুদের স্মরণ করেন এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান।
 
 
নিজের পোস্টে সাকিব লিখেছেন, ‘শিশুর হাসিতে যে পৃথিবী বেঁচে থাকে, সেই পৃথিবীর কিছু আলো আজ হামের প্রকোপে নিভে গেছে। হারিয়ে যাওয়া প্রতিটি কোমল প্রাণের প্রতি গভীর শোক ও প্রার্থনা।’
 
ক্রিকেট মাঠের বাইরে বিভিন্ন সামাজিক ও মানবিক ইস্যুতে প্রায়ই সরব দেখা যায় সাবেক এই অধিনায়ককে। এবারও শিশুদের মৃত্যুতে উদ্বেগ ও সহমর্মিতা প্রকাশ করে ভক্তদের প্রশংসা কুড়িয়েছেন তিনি।
 
 
বর্তমানে দেশের বাইরে আছেন সাকিব আল হাসান। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর আর দেশে ফেরেননি সাবেক এই সংসদ সদস্য।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/168498