বাজারে এলো সম্পূর্ণ নতুন বাজাজ পালসার এন-১৬০ সিঙ্গেল সিট মোটরসাইকেল

বাজারে এলো সম্পূর্ণ নতুন বাজাজ পালসার এন-১৬০ সিঙ্গেল সিট মোটরসাইকেল

স্টাফ রিপোর্টার : বাংলাদেশে বাজাজ মোটরসাইকেলের একমাত্র পরিবেশক উত্তরা মোটরস লিমিটেড স্পোর্টস মোটরসাইকেল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছে নতুন বাজাজ পালসার এন-১৬০ সিঙ্গেল সিট মোটরসাইকেল। আজ রোববার (১০ মে) একযোগে সারাদেশে মতো উত্তরা মোটরস লিমিটেড’র বগুড়া ব্রাঞ্চে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই নতুন মডেলের উদ্বোধন করা হয়।

নতুন পালসার এন-১৬০ সিঙ্গেল সিট সংস্করণটি এসেছে আরও আকর্ষণীয় মাসকুলার গ্রাফিক্স ও প্রিমিয়াম স্পোর্টি ডিজাইনের সমন্বয়ে, যা আধুনিক রাইডারদের রুচি ও চাহিদার সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। ১৬০ সিসি সেগমেন্টের সবচেয়ে শক্তিশালী মোটরসাইকেলটি তরুণদের পাশাপাশি পরিবার কেন্দ্রীক রাইডারদের জন্যও হতে যাচ্ছে আদর্শ পছন্দ।

মোটরসাইকেলটিতে ব্যবহৃত হয়েছে ১৬৪.৮২ সিসি এয়ার-কুলড এফআই ইঞ্জিন, যা ১৬ পিএস শক্তি এবং ১৪.৬৫ এনএম টর্ক উৎপাদন করতে সক্ষম-যা ১৬০ সিসি সেগমেন্টে সর্বোচ্চ। ফলে এটি নিশ্চিত করবে আরও শক্তিশালী, স্মুথ ও রোমাঞ্চকর রাইডিং অভিজ্ঞতা। নতুন পালসার এন-১৬০-এ সংযোজন করা হয়েছে আধুনিক সব ফিচার, যার মধ্যে রয়েছে সিঙ্গেল চ্যানেল এবিএস, ১৩০ সেকশন রিয়ার টিউবলেস টায়ার, অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন, সম্পূর্ণ এলইডি লাইটিং সিস্টেম, ইউএসবি মোবাইল চার্জিং পোর্ট এবং বুলুটুথ কানেক্টিভিটিসহ সম্পূর্ণ ডিজিটাল কনসোল।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উত্তরা মোটরস লিমিটেড বগুড়ার ম্যানেজার ও ব্রাঞ্চ ইনচার্জ হিরম্ব রায়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-উত্তরা মোটরস লিমিটেড বগুড়া শাখার অন্তর্গত ডিলার, অতিথিবৃন্দ, পালসার গ্রাহক, উত্তরা মোটরস বগুড়া শাখার কর্মকর্তাবৃন্দ এবং বাংলাদেশ পালসার নেশন পরিবারের সদস্যরা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হিরম্ব রায় বলেন, বাংলাদেশে স্পোর্টস মোটরসাইকেলের প্রাণকেন্দ্র হিসেবে পালসার সবসময়ই বিশেষ অবস্থান ধরে রেখেছে। নতুন পালসার এন-১৬০ সিঙ্গেল সিট মোটরসাইকেলটি আধুনিক প্রযুক্তি, দুর্দান্ত পারফরম্যান্স ও স্টাইলিশ ডিজাইনের এক অসাধারণ সমন্বয়।

আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই সকল পালসারপ্রেমী এবং বাংলাদেশ পালসার নেশন পরিবারের সদস্যদের, যারা সবসময় আমাদের পাশে থেকেছেন এবং এই বিশেষ আয়োজনে অংশগ্রহণ করেছেন। তিনি সকল রাইডারকে মানসম্মত হেলমেট ব্যবহার ও নিরাপদে মোটরসাইকেল চালানোর আহ্বান জানান।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/168413