বগুড়া জেলা জাপা’র সভাপতি জিন্নাহ আরও একটি মামলায় শোন এ্যারেস্ট

বগুড়া জেলা জাপা’র সভাপতি জিন্নাহ আরও একটি মামলায় শোন এ্যারেস্ট

কোর্ট রিপোর্টার : স্বৈরাচার শেখ হাসিনার পতনের দাবিতে ২৪ এর ৪ আগস্ট দেশব্যাপী বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার মিছিলে হামলা চালিয়ে গুলি করে গাবতলীর দুর্গাহাটার জাহিদ হাসানকে আহত করার অভিযোগ এনে দায়েরকৃত মামলায় বগুড়া জেলা জাতীয় পার্টির সভাপতি সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহকে পুনঃগ্রেফতার (শোন  এ্যারেস্ট) দেখিয়ে হাজতি পরোয়নামূলে কারাগারে প্রেরণ করা হয়েছে। তিনি শিবগঞ্জ উপজেলার মহাস্থানের মৃত আজিমুদ্দিনের ছেলে।

বগুড়া সদর ও শিবগঞ্জ থানার একাধিক মামলায় কারাবন্দি ওই আসামির পক্ষে তার আইনজীবী গোলাম দস্তগীর ওই আসামিকে পুনঃগ্রেফতারের আবেদন করেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বগুড়া সদর আমলি আদালতের বিচারক মেহেদী হাসান আজ রোববার (১০ মে) জিন্নাহর  উপস্থিতিতে কারাগারে প্রেরণের আদেশ দেন।

উল্লেখ্য, দেশব্যাপী বৈষম্যবিরোধী আন্দোলনে স্বৈরাচার শেখ হাসিনার পতনের এক দফা দাবিতে ২৪ এর ৪ আগস্ট দুপুরে শহরের কাঠালতলায় ছাত্র-জনতার মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিলকারীদেরকে আহত করে।

এসময় মিছিলে থাকা আন্দেলনকারী গাবতলী উপজেলার দুর্গাহাটার রফিকুল ইসলামের ছেলে জাহিদ হাসান গুলিবিদ্ধ হন। আহত জাহিদ হাসানকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এব্যাপারে আহত জাহিদ হাসানের বাবা রফিকুল ইসলাম বাদি হয়ে বগুড়া সদর থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, আওয়ামী লীগের বগুড়া জেলা সভাপতি মজিবর রহমান মজনু ও সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, জাপা নেতা শরিফুল ইসলাম জিন্নাহ ও তার শ্যালক রিজুসহ ১৬৬ জনের  জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরো ১০০/২০০ জন আসামি করে এই মামলা দায়ের করেন। 
এর আগে শহরের ঝাউতলায় নিশিন্দারার পলাশের ছেলে নয়ন মিয়া গুলিবিদ্ধতে আহত করার মামলায় গত ৫ মে ওই আসামিক পুনঃগ্রেফতার দেখানো হয়।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/168399