দিনাজপুরের নবাবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা 

দিনাজপুরের নবাবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা 

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

আদালতের প্রসিকিউটর নবাবগঞ্জ থানার এস.আই জামিউল ইসলাম জানান, আজ রোববার (১০ মে) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যজিস্ট্রেট মো. সজিদ উল মাহমুদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিরামপুর উপজেলার শাল বাগান এলাকার মৃত তইমুর হকের ছেলে আ: মতিনের ৫০ হাজার টাকা জরিমানা এবং ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/168387