সাতক্ষীরায় আম বাগানে থেকে দাখিল পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
সাতক্ষীরার কলারোয়ায় একটি আম বাগান থেকে সামির হোসেন (১৫) নামের এক দাখিল পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ রোববার (১০ মে) সকালে উপজেলার সোনাবাড়িয়া গ্রামের দক্ষিণ পাড়ার একটি আমবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সামির হোসেন ওই গ্রামের মারুফ হোসেনের ছেলে। সোনাবাড়িয়া দাখিল মাদ্রাসা থেকে চলমান দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাতের কোনো এক সময়ে বাড়ির পাশের একটি আম বাগানে সবার অজান্তে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন সামির হোসেন। সকালে তার ঝুলন্ত লাশ দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কলারোয়া থানার ওসি এইচএম শাহিন জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের আপত্তি না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।