সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় বুদ্ধি প্রতিবন্ধী যুবক নিহত

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় বুদ্ধি প্রতিবন্ধী যুবক নিহত

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে গাড়ির চাপায় আসিফ (২০) নামে বুদ্ধি প্রতিবন্ধী যুবক নিহত হয়েছে। আজ রোববার (১০ মে) সকাল ৯টার দিকে উপজেলার মফিজ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আসিফ উপজেলার কোনাবাড়ী গ্রামের লিয়াকত আলীর ছেলে।

এলাকাবাসী জানান, আসিফ বুদ্ধি প্রতিবন্ধী হওয়ায় প্রায়ই মহাসড়কের আশপাশে ঘোরাফেরা করতেন। অনেক সময় তাকে সড়কের ডিভাইডারের ওপর দাঁড়িয়ে থাকতেও দেখা যেত। আজ রোববার (১০ মে) সকালে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।

এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। এ বিষয়ে যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/168383