মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের নিরাপত্তার দাবিতে বগুড়ার শেরপুরে মানববন্ধন
শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে কর্মরত মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা রক্ষা ও কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। আজ রোববার (১০ মে) সকাল ৯টায় শেরপুর হাসপাতল রোড এলাকায় মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে এই স্মারকলিপি পেশ করেন শেরপুর মডেল ফারিয়া (ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভস এসোসিয়েশন) নেতৃবৃন্দ।
মানবন্ধনে বক্তব্য রাখেন ফারিয়ার সভাপতি রুহেল উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক শিমুল হোসেন, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম সুমন, ম্যানেজার ফোরামের ওমর ফারুক, ফিরোজ কবির। এছাড়া উপস্থিত ছিলেন হুমায়ুন, আলতাফ হোসেন, শাহিন আলম, মেহেদী হাসান, মিজানুর রহমান, মনিরুল ইসলাম প্রমুখ।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/168376