নকলায় বাসের ধাক্কায় মাহেন্দ্রা চালক নিহত
শেরপুরের নকলা উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মাহেন্দ্রা চালক নিহত হয়েছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
আজ শনিবার (৯ মে) সকাল ৮টার দিকে উপজেলার জালালপুর ম্যানেজার মার্কেট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি নকলা উপজেলার গৌড়দ্বার ইউনিয়নের তেঘড়ি গ্রামের মৃত শামছুল হকের ছেলে আঃ হাসিম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে শেরপুরগামী মমতাজ এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহী বাস পেছন দিক থেকে মাহেন্দ্রা লরিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে মাহেন্দ্রাটি দুমড়ে-মুচড়ে খাদে পড়ে যায় এবং চালক আঃ হাসিম গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় হামিদুর রহমান নামে আরও একজন গুরুতর আহত হন। প্রথমে তাকে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নেওয়া হলে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। পরে পুলিশ জানায়, আহত ব্যক্তিকে ঢাকায় নেওয়া হয়েছে।