নড়াইলের লাহুড়িয়ায় অগ্নিকাণ্ডে পুড়েছে ৪ দোকান

নড়াইলের লাহুড়িয়ায় অগ্নিকাণ্ডে পুড়েছে ৪ দোকান

লোহাগড়া উপজেলার লাহুড়িয়া বাজারে অগ্নিকাণ্ডে হার্ডওয়্যার ও  ফার্নিচারের দোকানসহ মোট ৪টি দোকান পুড়ে গেছে।

আজ শুক্রবার(৮ মে) সাড়ে ৩টার দিকে লাহুড়িয়া বাজারে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, বাজারের বকুল শেখের সততা ফার্নিচার অ্যান্ড হার্ডওয়ারের দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে আগুন কিছুক্ষণের মধ্যে পাশের দোকানে ছড়িয়ে পড়ে। এসময় আগুন দাউ দাউ করে জ্বলে উঠলে বাজারের মসজিদের মাইক থেকে আগুন লাগার বিষয়টি প্রচার করা হয়। তাৎক্ষণিক ভাবে ব্যবসায়ী ও স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা চালায়। 

খবর পেয়ে লোহাগড়া ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

সততা ফার্নিচার অ্যান্ড হার্ডওয়ারের মালিক বকুল শেখ জানান, তার একটি ফার্নিচার ও একটি হার্ডওয়ারের দোকান পুড়ে গেছে। 

লোহাগড়া ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার সোহাগউজ্জামান বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/168094