সিরাজগঞ্জের রায়গঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যন্ত্রপাতি সংকটে চিকিৎসাসেবা ব্যাহত

সিরাজগঞ্জের রায়গঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যন্ত্রপাতি সংকটে চিকিৎসাসেবা ব্যাহত

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়োজনীয় রোগ নির্ণয়ের যন্ত্রপাতি ও আধুনিক মেশিনের অভাবে ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা। ফলে প্রতিদিন আগত রোগীদের যথাযথ চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন দায়িত্বরত চিকিৎসকরা। জানা যায়, উপজেলা হাসপাতালে এক্স-রে মেশিন ছাড়া, ইসিজি, আল্ট্রাসনোগ্রামসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পরীক্ষার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় রোগীদের বাইরে গিয়ে পরীক্ষা করাতে হচ্ছে। এতে সময় ও খরচ দু’টিই বাড়ছে, আগত সাধারণ মানুষের জন্য বাড়তি ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক চিকিৎসকরা জানান, প্রয়োজনীয় যন্ত্রপাতি না থাকায় অনেক সময় রোগ নির্ণয়ে বিলম্ব হচ্ছে, যা রোগীর চিকিৎসা প্রক্রিয়াকে জটিল করে তুলছে। দ্রুত আধুনিক যন্ত্রপাতি সরবরাহ করা হলে সেবার মান অনেকটাই উন্নত হবে বলে মনে করেন তারা। এদিকে, আগত রোগীরা অভিযোগ করে বলেন, সরকারি হাসপাতালে বিনামূল্যে বা স্বল্প খরচে চিকিৎসা পাওয়ার আশায় এলেও পরীক্ষা-নিরীক্ষার জন্য বাইরে যেতে বাধ্য করা হচ্ছে। তাহা আমাদের জন্য কষ্টকর হয়ে পড়ছে। সেই সাথে বাড়তি টাকা গুণতে হচ্ছে আমাদের।

স্থানীয় সচেতন মহলের দাবি দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আধুনিক যন্ত্রপাতি স্থাপনের জন্য। আর আধুনিক যন্ত্রপাতি স্থাপন হলে সাধারণ মানুষ সহজেই মানসম্মত চিকিৎসাসেবা পেতে পারেন। এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার আ.ফ.ম. ওবাইদুল ইসলাম জানান, হাসপাতালে কিছু মেশিন নষ্ট হয়ে পড়ে আছে। তা মেরামতের জন্য ব্যবস্থা করা হচ্ছে। তবে আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হলে রোগ নির্ণয় করে আরো মানসম্মত চিকিৎসাসেবা প্রদান করা যাবে। 

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/168025