ক্ষমা চাইলেন বাউলশিল্পী হাসিনা সরকার

ক্ষমা চাইলেন বাউলশিল্পী হাসিনা সরকার

বাউল শিল্পীদের নিয়ে দেওয়া বিতর্কিত মন্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন বাউলশিল্পী হাসিনা সরকার। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বক্তব্য ছড়িয়ে পড়ার পর ভিডিও বার্তায় নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি।

এর আগে তিনি অভিযোগ করেছিলেন, নারী বাউলশিল্পীরা কুপ্রস্তাবের শিকার হন এবং কেউ বিছানায় না গেলে অনেক সময় অনুষ্ঠানও পাওয়া যায় না।

ওই সময় অভিযোগ করলেও কারও নাম উল্লেখ করেননি তিনি। তবে তার বক্তব্য ছড়িয়ে পড়ার পর বাউল অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। এবার বিষয়টি স্পষ্ট করে নিজের অবস্থান জানিয়েছেন এই গায়িকা।

হাসিনা সরকার সব বাউল শিল্পীর কাছে ক্ষমা প্রার্থনা করে বলেন, আগের মতো সবাই যেন তাকে আগলে রাখেন। ভিডিও বার্তায় তিনি বলেন, 'আমার বক্তব্যে কেউ কষ্ট পেলে আন্তরিকভাবে দুঃখিত।'

তিনি আরও জানান, রাজধানীর মিরপুরে তার একটি অফিস কিছু লোক এসে বন্ধ করে দেয় এবং 'হাসিনা সরকার' নাম থাকার কারণে বিভিন্ন মঞ্চ থেকেও তাকে নামিয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, 'অনেক জায়গায় বলা হয়েছে, হাসিনা সরকার নামে কোনো শিল্পী গান গাইতে পারবে না। শিল্পীদের ক্লাব থেকে গানের প্রস্তাব দেওয়া হলেও সেটি অন্য শিল্পীদের দেওয়া হয়েছে। এ জন্য কষ্ট পেয়েছিলাম।'

এসব কারণে ক্ষোভ ও হতাশা থেকে আগের ওই মন্তব্য করেছিলেন বলেও জানান তিনি। তার ভাষ্যমতে, কথাটি রাগের মাথায় বলেছিলাম, যার সঙ্গে যার লিংক থাকে, তাদের অনুষ্ঠানে ডাকা হয়। আমার সঙ্গে কারও সেভাবে সম্পর্ক না থাকায় আমাকে ডাকা হয় না। কথাটি বলা ভুল হয়েছে আমার।'

এই বাউল শিল্পী আরও বলেন, কিছু অদক্ষ শিল্পী অনুষ্ঠান পেলেও অবহেলার শিকার হচ্ছেন প্রকৃত বাউলরা। তবে তার মন্তব্যে বাউল অঙ্গনের কেউ আঘাত পেলে সবার কাছে ক্ষমা প্রার্থনা করেছেন তিনি।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/168008