ইরানে আবারও হামলার পরিকল্পনা ইসরায়েলের!

ইরানে আবারও হামলার পরিকল্পনা ইসরায়েলের!

আন্তর্জাতিক ডেস্ক : ইরানে বিরুদ্ধে নতুন করে হামলা শুরু করতে চায় ইসরায়েলের সামরিক ও নিরাপত্তা বিষয়ক নীতিনির্ধারকেরা। ইতোমধ্যে যুক্তরাষ্ট্রকে নিজেদের অবস্থানের কথা জানিয়েছে বলে খবর প্রকাশ করেছে ইসরায়েলি গণমাধ্যম।

বুধবার (৬ মে) ইসরায়েলি পাবলিক ব্রডকাস্টিং করপোরেশন (আইপিবিসি) জানিয়েছে, তেলআবিবের নীতিনির্ধারকদের একটি অংশ মনে করছে, ইরানের সঙ্গে চলমান আলোচনা কিংবা সম্ভাব্য সমঝোতা কার্যকর কোনো ফল বয়ে আনবে না। তাদের মতে, বর্তমান আঞ্চলিক পরিস্থিতি ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক পদক্ষেপ নেয়ার সুযোগ তৈরি করেছে। প্রতিবেদনে বলা হয়, পারস্য উপসাগরীয় অঞ্চলের উত্তেজনাপূর্ণ পরিস্থিতিকে কাজে লাগিয়ে ইসরায়েল ইরানের মূল ভূখণ্ডে পুনরায় হামলা চালানোর সম্ভাবনা বিবেচনা করছে। এ লক্ষ্য সামনে রেখে গত মাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক কর্মকর্তারা সম্ভাব্য লক্ষ্যবস্তুর একটি নতুন তালিকাও তৈরি করেছে।

জানা গেছে, ওই তালিকায় ইরানের বেশ কয়েকটি অপরিশোধিত তেল শোধনাগার এবং জ্বালানি সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ স্থাপনাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আইপিবিসি’র প্রতিবেদনে আরও বলা হয়েছে, ওয়াশিংটনের কাছে পাঠানো বার্তার মাধ্যমে ইসরায়েল স্পষ্ট করেছে যে, তারা ইরানের ওপর আবারও হামলা চালানোর পথ খুঁজছে এবং এ বিষয়ে সব ধরনের বিকল্প খোলা রাখছে। সূত্র : মিডল ইস্ট মনিটর

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/167973