সমাজ কল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেনের মায়ের ইন্তেকাল

সমাজ কল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেনের মায়ের ইন্তেকাল

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক  মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের  মা বেগম জেবুন্নেছা রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। আজ বুধবার ভোর ৫টা ৩৮ মিনিটে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি পেশায় ছিলেন শিক্ষক। তিনি ময়মনসিংহের গফরগাঁওয়ে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৪৪ সালে জন্মগ্রহণ করেন। তার ২ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন  ও গুণগ্রাহী রয়েছে। তার নামাজে জানাজা আজ বুধবার বাদ আছর ময়মনসিংহ ঈদগাহে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে গুলকিবাড়ি কবরস্থানে স্বামী জাফর আলী সরকারের কবরের পাশে তাকে দাফন করা হবে। 
তার মৃত্যুতে শোক প্রকাশসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন নবাবগঞ্জ উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেনসহ বিএনপি’র বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/167840