এই জয় মূলত হিন্দুত্ববাদেরই জয় : শুভেন্দু
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভার ভবানিপুর আসনে বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে পরাজিত করেছে বিজেপি’র শুভেন্দু অধিকারী। মমতার বিরুদ্ধে তার এই বিজয়কে হিন্দুত্ববাদীদের জয় হিসেবে অভিহিত করেছে সে।
শুভেন্দুর দাবি-মুসলিমরা মমতাকে ভোট দিয়েছে, তাকে দেয়নি। এরপরও ১৫ হাজারের বেশি ভোটের ব্যবধানে জয় লাভ করেছে সে। এই পরাজয়ের মাধ্যমে রাজনীতি থেকে মমতার অবসর হয়েছে বলেও মন্তব্য করেছে এ বিজেপি নেতা।
সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে’র প্রতিবেদন অনুযায়ী শুভেন্দু বলেছেন, মুসলিমরা তাকে প্রকাশ্যেই ভোট দিয়েছেন। ৭৭ নম্বর ওয়ার্ডে যেসব মুসলিম ভোট দিতে এসেছিলেন, তারা সবাই মমতাকেই ভোট দিয়েছেন; আর হিন্দু, শিখ, জৈন এবং বৌদ্ধরা আমাকে আশীর্বাদ করেছেন বলে জয়ী হয়েছি আমি। এই জয় মূলত হিন্দুত্ববাদেরই জয়।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/167763