বগুড়ার সান্তাহারে বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টার ঘটনায় ১৩ জনের বিরুদ্ধে মামলা
সান্তাহার (বগুড়া) প্রতিনিধি : সান্তাহার পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেনকে (৬২) হত্যা চেষ্টার মামলায় এসএম সামার রাজুসহ ১৩ জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাত আরো ২৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের হয়েছে। গতকাল রোববার রাতে সান্তাহার রেলওয়ে থানায় আহত ইকবালের ভাই আজিজুল হক রাজা বাদি হয়ে মামলাটি দায়ের করেছেন।
মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার দুপুরে সান্তাহার রেলগেট থেকে স্টেশনে যাওয়ার পথে রেলওয়ে সুইচকেবিন সংলগ্ন এলাকায় শহিদ নামের এক দোকানদারের ছেলে নীরব চলাচলের পথে আগের চেয়ে আরও সামনে খুঁটি সরে বসানোর কাজ শুরু করলে রেলওয়ে পুলিশ তাকে বাধা দেয়। পুলিশের নিষেধ সত্বেও নীরব কাজ চালিয়ে যাওয়ায় বিএনপি নেতা ইকবাল হোসেন তাকে খুঁটিটি কিছুটা পিছিয়ে বসাতে বলেন। এতেই ক্ষিপ্ত হয়ে তার পরিচিত ২৫ থেকে জন যুবককে ডেকে আনে।
এরপর বাগবিতন্ডার একপর্যায়ে তারা ইকবাল হোসেনকে মারপিটের একপর্যায়ে তার পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল রোববার রাতে আহত ইকবালের ছোট ভাই আজিজুল হক রাজা বাদি হয়ে এসএম সামার রাজু, শুভ, নীরবসহ ১৩ জনের নামে এবং অজ্ঞাত আরও ২৫ জনের নামে মামলা দায়ের করেন। সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান হাবিব বলেন, মামলা দায়েরের পর থেকেই আসামিদের গ্রেফতারে জোর তৎপরতা চালানো হচ্ছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/167717