বগুড়ায় শব্দদূষণ নিয়ন্ত্রণে দুই গাড়ির জরিমানা

বগুড়ায় শব্দদূষণ নিয়ন্ত্রণে দুই গাড়ির জরিমানা

স্টাফ রিপোর্টার: পরিবেশ অধিদপ্তরের বাস্তবায়নাধীন ‘শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের’ আওতায় আজ সোমবার (৪ মে) বগুড়া জেলার বনানী এলাকায় একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা কালে মানমাত্রার অতিরিক্ত শব্দ সৃষ্টি করায় ২ টি যানবাহনকে এক হাজার পাঁচশত টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয় এবং হাইড্রোলিক হর্ন জব্দ ও  ধ্বংস করা হয়।

কিছু পরিবহনের চালকদের মাঝে ভবিষ্যতে হাইড্রোলিক হর্ন ব্যবহার না করার জন্য সতর্ক করা হয়। এছাড়া শব্দদূষণ বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও পরিবহনের গায়ে স্টিকার লাগানো হয়।

মোবাইল কোর্টে বিচারকের দায়িত্ব পালন করেন জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ সাবিনা ইয়াসমিন এবং প্রসিকিউশন প্রদান করেন এ কার্যালয়ের পরিদর্শক মোঃ মাহমুদুল হাসান। এসময় জেলা পুলিশ মোবাইল কোর্টে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/167705