বগুড়ার শেরপুরে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অটোভ্যান ছিনতাই
শেরপুর (বগুড়া) প্রতিনিধি : শেরপুরে মিজানুর রহমান নামের এক অটোভ্যান চালককে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে ও মারধর করে তার নতুন অটোভ্যান ছিনতাই করেছে দুর্বৃত্তরা। তিনি উপজেলার গাড়িদহ ইউনিয়নের শিবপুর গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে। আজ সোমবার (৪ মে) সকাল ৮টার দিকে উপজেলার বিশালপুর ইউনিয়নের রানিরহাট বাজার তেলের পাম্প সংলগ্ন এলাকা থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়।
এলাকাবাসি সূত্রে জানা যায়, আজ সোমবার (৪ মে) সকালে রানিহাট বাজারের তেল পাম্প ও রূপালী বাজারের মাঝামাঝি স্থানে রাস্তার পাশে এক ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন পথচারীরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক সেবা দিলে তার জ্ঞান ফেরে।
সুস্থ হওয়ার পর মিজানুর রহমান জানান, গতরাতে ৪-৫ জনের একদল দুর্বৃত্ত তার গতিরোধ করে মারধর করার একপর্যায়ে জোরপূর্বক নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করে অটোভ্যানটি নিয়ে যায়।
খবর পেয়ে শেরপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গ্রাম পুলিশের সহায়তায় ভুক্তভোগী মিজানুর রহমানকে উদ্ধার করে তার পরিবারের কাছে পৌঁছে দেয়। এ বিষয়ে শেরপুর থানার ওসি এস এম মঈনুদ্দীন বলেন, ঘটনাটি জানার পরপরই সেখানে পুলিশ পাঠানো হয়েছে। ছিনতাইয়ের অভিযোগের বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে ও দোষীদের শনাক্ত করে ছিনতাই হওয়া ভ্যানটি উদ্ধারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/167689