বগুড়ার দুপচাঁচিয়ায় বিভিন্ন মামলার আসামিসহ গ্রেফতার ৭

বগুড়ার দুপচাঁচিয়ায় বিভিন্ন মামলার আসামিসহ গ্রেফতার ৭

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়া থানা পুলিশ গতকাল রোববার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতারি পরোয়ানামূলে বিভিন্ন মামলার আসামিসহ ৭ জনকে গ্রেফতার করেছে।

এরা হলো, উপজেলার সরদারপাড়া গ্রামের মৃত লব ওরফে নবির উদ্দিনের ছেলে ফারুক প্রামানিক (৪০), ধাপসুখানগাড়ি গ্রামের নুরুল ইসলামের ছেলে ইউনুস আলী (৪২), হেরুঞ্জ গ্রামের মমতাজ উদ্দিন তালুকদারের ছেলে মনছুর আলী তালুকদার, মোসলিম উদ্দিনের ছেলে অহেদুল ওরফে রাহেদুল, লোকমানের ছেলে রুবেল, আব্বাস ব্যাপারির ছেলে আলম সোনার ও কেসমত শেখের ছেলে ফটিক শেখ।

থানা অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান জানান, গ্রেফতারকৃতদের আজ সোমবার (৪ মে) বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/167684