শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে বিএনপি’র সংরক্ষিত আসনের এমপিদের শ্রদ্ধা
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপি’র সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যরা।
আজ সোমবার (৪ এপ্রিল) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যানে গিয়ে তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং তাদের রুহের মাগফিরাত কামনা করেন। এসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের নেতৃত্ব দেন। নবনির্বাচিত নারী সদস্যদের সঙ্গে নিয়ে তিনি মাজার প্রাঙ্গণে যান এবং সংক্ষিপ্ত দোয়া-মোনাজাতে অংশ নেন।
এর আগে গতকাল রোববার রাত ৯টার দিকে সংসদ ভপবনের শপথ কক্ষে সংরক্ষিত নারী আসনের ৪৯ জন নির্বাচিত সদস্যদের শপথ পাঠ করান স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/167627