পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ 

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ 

ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন। সোমবার (৪ মে) সকালে তিনি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এ বিদায়ী সাক্ষাৎ করেন।

এ সময় হাইকমিশনার ভারত-বাংলাদেশ সম্পর্ক এগিয়ে নিতে ধারাবাহিক সহযোগিতার জন্য পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান।

সাক্ষাতে তারা দ্বিপাক্ষিক সম্পর্কের চলমান অগ্রগতি সংক্ষেপে পর্যালোচনা করেন এবং উভয় দেশের নতুন সক্ষমতা ও নতুন প্রত্যাশার ভিত্তিতে ভবিষ্যতে সম্পর্ক আরও ইতিবাচক পথে এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন। হাইকমিশনার পুনর্ব্যক্ত করেন যে, পারস্পরিক স্বার্থ ও পারস্পরিক সুবিধার ভিত্তিতে নিজ নিজ জাতীয় উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্য রেখে জনগণকেন্দ্রিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ সরকার ও জনগণের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ।

পররাষ্ট্রমন্ত্রী ভারত-বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে হাইকমিশনারের অবদানের জন্য তাকে ধন্যবাদ জানান এবং নতুন দায়িত্বে তার সফলতা কামনা করেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/167604