কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অটো-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে গতকাল শনিবার সন্ধ্যায় ইশ্বর বড়ুয়া গ্রামে মোটরসাইকেল ও অটো রিকশার মুখোমুখি সংঘর্ষে লিটন মিয়া (২৫) নামের এক যুবক নিহত হয়েছে। সে ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের বাগভান্ডার গ্রামের রফিকুল ইসলামের ছেলে এবং পেশায় একজন রাজমিস্ত্রি।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল শনিবার সন্ধ্যায় মোটরসাইকেলযোগে নিজ বাড়ি (চৌকিদার মোড়) থেকে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে ইশ্বর বড়ুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মোড়ে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি অটো রিকশার সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে মোটরসাইকেল চালক লিটন রাস্তায় ছিটকে গুরুতর আহত হয়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রথমে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে পথে তার মৃত্যু হয়।
ওসি আজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে দাফনের জন্য পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/167587