নেতাদের ভাগ্যের পরিবর্তন হলেও শ্রমিকদের হয়নি: ডা. শফিকুর রহমান

নেতাদের ভাগ্যের পরিবর্তন হলেও শ্রমিকদের হয়নি: ডা. শফিকুর রহমান

নেতাদের ভাগ্যের পরিবর্তন হলেও শ্রমিকদের কোনো পরিবর্তন হয়নি বলে মন্তব্য করেছেন করেছেন জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

শুক্রবার (১ মে) আন্তর্জাতিক শ্রমিক দিবসে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

জামায়াত আমির বলেন, ‘জামায়াত শ্রমিকদের মর্যাদা প্রতিষ্ঠায় সংসদে ও সংসদের বাইরে সবখানে আন্দোলন করবে। ক্ষমতার পালাবদলে নেতাদের ভাগ্যের পরিবর্তন হলেও শ্রমিকদের কোনো পরিবর্তন হয়নি।’

জামায়াত আমির বলেন, ‘প্রবাসী শ্রমিকদের পাসপোর্ট থেকে যাতায়াতের বিভিন্ন হয়রানি রোধে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। সারা বিশ্বের মজলুম শ্রমিকদের উন্নয়নে জামায়াত কাজ করে যাবে। বৃহত্তর শ্রমিক সমাজকে উপেক্ষা করে দেশের উন্নয়ন সম্ভব নয়।’

শ্রমিক কল্যাণ ফেডারেশনের এই সমাবেশে যোগ দেন জামায়াতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও শ্রমিক ফেডারেশনের নেতা–কর্মীরা। শ্রমঘণ্টা ৮ ঘন্টা বাস্তবায়ন, নির্ধারিত সময়ে মজুরি বা বেতন প্রদান, নারী কর্মীদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং নির্বিচারে শ্রমিক ছাঁটাই বন্ধের দাবি জানিয়েছেন তারা।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/167345