নেত্রকোনায় ফেরিওয়ালা হত্যায় একজনের মৃত্যুদণ্ড

নেত্রকোনায় ফেরিওয়ালা হত্যায় একজনের মৃত্যুদণ্ড

নেত্রকোনায় স্ত্রীর সাথে অনৈতিক সম্পর্কের জেরে বাবুল মিয়া নামের এক ফেরিওয়ালাকে হত্যার ঘটনায় মো. রতন মিয়ার মৃত্যুদণ্ড দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত। সেই সাথে নগদ ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। 

আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে নেত্রকোনা জেলা ও দ্য়ারা জজ মোছা. মরিয়ম মুন মুঞ্জুরী এই আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত আসামি মো. রতন মিয়া নেত্রকোনা জেলা সদরের বরশিকুড়া ডাক্তারবাড়ি এলাকা ডা. আব্দুর রহমানের পুত্র।

আদালত সূত্রে জানা গেছে, জেলার কলমাকান্দা উপজেলার লেইসফিতা ফেরিওয়ালা বাবুল মিয়া (৪০) বাসা ভাড়া নিয়ে নেত্রকোনা শহরের রেলক্রসিং এলাকায় বসবাস করতেন। স্ত্রী সেলিনা আক্তার ঢাকায় বসবাস করতেন। ফেরিওয়ালার সরঞ্জামাদি তার বাসা সংলগ্ন মো. রতন মিয়ার বাসায় তার জিনিসপত্র রেখে যেতেন। সেই সুবাদে রতনের স্ত্রীর সাথে অনৈতিক সম্পর্কের সন্দে তৈরী হলে ফেরিওয়ালাকে পরিকল্পিতভাবে হত্যা করেন। ২০১৮ সালের ২৮ সেপ্টেম্বর বাবুল মিয়া নিখোঁজ হলে পরদিন নিজ বাড়ি কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নের কাকুরিয়া মাছিম দাসপাড়া মরাগাঙ্গে কচুরিপানার নিচে থেকে লাশ উদ্ধার করে পুলিশ। খবর পেয়ে ছোট ভাই শামীম মিয়া বাড়ি এসে বাদী হয়ে ভাইয়ের খুনের ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ ছায়া তদন্ত করে মো. রতন মিয়াকে আটক করলে আসামি স্বীকারোক্তিমুলক জবানবন্দি দেন—কীভাবে বাবুল মিয়াকে হত্যা করেন। পরে একই বছরের ২৯ নভেম্বর একজনকে আসামি করে আদালতে চুড়ান্ত চার্জশীট দাখিল করলে আদালতে ১৭ জন স্বাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক এই আদেশ দেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/167210