চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুক্তার হোসেন (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে সদর উপজেলার ছয়ঘড়িয়া গ্রামের নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

মুক্তার হোসেন ছয়ঘড়িয়া গ্রামের মৃত ফেলু মন্ডলের ছেলে। তিনি নাট্যকার হিসেবে পরিচিত ছিলেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, সকালে খাওয়া-দাওয়া শেষে নিজ বাড়িতে থাকা ব্যাটারিচালিত অটোরিকশার চার্জের সুইচ বন্ধ করতে যান মুক্তার হোসেন। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ছেলে মোজাফফর হোসেন জানান, প্রতিদিনের মতোই অটোরিকশা চার্জ দেওয়া ছিল। সকালে সুইচ বন্ধ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তার বাবা।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, বাড়িতেই মারা গেছেন বলে জেনেছি। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে’।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/167196