হাকিমির চোটে দুশ্চিন্তায় পিএসজি ও মরক্কো
স্পোর্টস ডেস্ক : হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন পিএসজি’র আশরাফ হাকিমি। ফলে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে আগামী সপ্তাহের ম্যাচে মাঠে নামা হচ্ছে না তার। বিশ্বকাপকে সামনে রেখে চিন্তায় পড়েছে মরক্কোও।
ঘরের মাঠে সেমিফাইনালের রোমাঞ্চকর প্রথম লেগে ৫-৪ গোলে জয়ের ম্যাচে পুরো ৯০ মিনিট মাঠে ছিলেন হাকিমি। পরে ম্যাচ শেষে পরীক্ষা করে জানা গেছে, ঊরুর মাংসপেশিতে টান লেগেছে তার। পিএসজির সহঅধিনায়ক হাকিমি এর আগে নভেম্বরে গোড়ালির চোটে প্রায় দুই মাস মাঠের বাইরে ছিলেন।
এই ম্যাচটি ইতোমধ্যেই ক্লাসিক হিসেবে ধরা হচ্ছে। পিছিয়ে পড়ার পরও পিএসজি ৫-২ ব্যবধানে এগিয়ে যায়, যেখানে খিচা কাভারাস্কেইয়া ও উসমান দেম্বেলে জোড়া গোল করেন। তবে তিন মিনিটের ব্যবধানে দুই গোল করে বায়ার্ন মিউনিখ ব্যবধান কমিয়ে আনে। ফলে দ্বিতীয় লেগের আগে লড়াই জমে উঠেছে। আগামী ৭ মে বায়ার্নের হোম ভেন্যু আলিয়াঞ্জ অ্যারেনায় সেমিফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি হবে পিএসজি-বায়ার্ন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/167184