সয়াবিন তেলের দাম বাড়লো লিটারে ৪ টাকা

সয়াবিন তেলের দাম বাড়লো লিটারে ৪ টাকা

সয়াবিন তেলের দাম প্রতি লিটারে চার টাকা বেড়েছে। বুধবার (২৯ এপ্রিল) সচিবালয়ে ভোজ্যতেলের দাম বাড়ানোর ঘোষণা দেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।  

বাণিজ্যমন্ত্রী জানান, বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটার ১৯৫ টাকা থেকে ৪ টাকা বেড়ে ১৯৯ টাকা করা হয়েছে। এছাড়া প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম ১৭৫ টাকা থেকে বাড়িয়ে ১৭৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/167024