বগুড়ার কাহালুর বিভিন্ন দপ্তর পরিদর্শনে বগুড়ার জেলা প্রশাসক

বগুড়ার কাহালুর বিভিন্ন দপ্তর পরিদর্শনে বগুড়ার জেলা প্রশাসক

কাহালু (বগুড়া) প্রতিনিধি : বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) কাহালু উপজেলার সরকারি বিভিন্ন দপ্তর পরিদর্শন করেছেন। তিনি সকাল সাড়ে ১০টায় কাহালু থানা পরিদর্শন শেষে উপজেলা ভূমি অফিস, উপজেলা সদর ইউনিয়ন ভূমি অফিস, উপজেলা সদরে অবস্থিত মাহমুদা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি কমিউনিটি ক্লিনিকসহ উপজেলার নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন-নবাগত উপজেলা নির্বাহী অফিসার মলিহা খানম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মীর মেজবাহীজ্জুলাম চৌধুরী, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া সিদ্দিকা, কাহালু থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম।

উল্লেখ্য, কাহালু থানা পরিদর্শনকালে জেলা প্রশাসক আইন-শৃঙ্খলা বিষয়ে পুলিশ কর্মকর্তাদের সাথে সেখানে এক মতবিনিময় করেন। মতবিনিময়কালে তিনি জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান। এছাড়া পুলিশের জনবান্ধবমূলক কার্যক্রমকে আরও জোরদার করাসহ তিনি বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/166949