গাইবান্ধায় জালনোটসহ এক ব্যক্তিকে পুলিশে সোপর্দ

গাইবান্ধায় জালনোটসহ এক ব্যক্তিকে পুলিশে সোপর্দ

গাইবান্ধা জেলা প্রতিনিধি : গাইবান্ধা শহরের হকার্স মার্কেটের কাঠপট্টি স্টেশন রোড এলাকায় জাল নোটসহ এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় এক ব্যক্তি ‘ম্যাকস হোমিও হল’ নামের একটি ওষুধের দোকান থেকে ২০০ টাকার ওষুধ কিনে ১০০০ টাকার একটি নোট দেন।

নোটটি হাতে নিয়ে দোকানি হারুন অর রশিদের সন্দেহ হলে তিনি আশপাশের ব্যবসায়ীদের বিষয়টি জানান। পরে স্থানীয়রা ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করে তার কাছে বিপুল পরিমাণ জাল নোট দেখতে পায়। এ ঘটনায় দ্রুত থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে আটক করে।

এ সময় তার কাছ থেকে মোট ২২ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়, যা প্রাথমিকভাবে জাল বলে ধারণা করা হয়।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/166943