বগুড়ার ধুনটে পৌর পার্কের উন্নয়ন কাজের উদ্বোধন

বগুড়ার ধুনটে পৌর পার্কের উন্নয়ন কাজের উদ্বোধন

ধুনট (বগুড়া) প্রতিনিধি : ধুনট পৌরসভার ৩নং ওয়ার্ডের আদর্শপাড়া এলাকায় এডিপি’র অর্থায়নে ৯ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে পৌর পার্কের উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে উন্নয়ন কাজের উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক খায়রুজ্জমান।

এসময় উপস্থিত ছিলেন-ধুনট প্রেস ক্লাবের সভাপতি রফিকুল আলম, সাংবাদিক গিয়াস উদ্দিন টিক্কা, জাহিদুল ইসলাম, পৌরসভার উপসহকারী প্রকৌশলী সাজিদি হক, আরিফুর রহমান, কার্য সহকারী মাহমুদুল হাসান টুকু ও বিএনপি নেতা বেলাল খান প্রমুখ।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/166927