ইনজুরিতে এমবাপ্পে, বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা!

ইনজুরিতে এমবাপ্পে, বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা!

স্পোর্টস ডেস্ক : লা লিগায় রেয়াল বেতিসের সঙ্গে খেলার দ্বিতীয়ার্ধে শেষদিকে চোট পান ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। দুর্বল বেতিসের সঙ্গে ড্রয়ের পর বড় দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ। চলতি মৌসুমে স্প্যানিশ ক্লাবটি ইনজুরির কারণে সেরা স্ট্রাইকারকে আর নাও পেতে পারে।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন এমবাপ্পে। এতে মৌসুমের বাকি অংশে আর নাও দেখা যেতে পারে ২৭ বছর বয়সী এ ফরোয়ার্ডকে। এদিকে গতকাল সোমবার এক বিবৃতিতে রিয়াল মাদ্রিদ উল্লেখ করেছে, আজ কিলিয়ান এমবাপ্পের ওপর রিয়াল মাদ্রিদের মেডিক্যাল সার্ভিসের করা পরীক্ষায় তার পায়ের সেমিটেন্ডিনোসাস পেশিতে চোট ধরা পড়েছে। তার সেরে ওঠার ওপর নজর রাখা হচ্ছে।

ঠিক কবে নাগাত এমবাপ্পে ফিরতে পারেন, রিয়াল মাদ্রিদের বিবৃতিতে সেটা উল্লেখ করা না হলেও স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোও শঙ্কা প্রকাশ করেছে, চলতি মৌসুমে হয়তো আর দেখা যাবে না এমবাপ্পেকে। তবে সবকিছু ঠিকঠাকভাবে থাকলে, বিশ্বকাপের আগেই পুরো ফিট হয়ে উঠবেন তিনি।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/166853