গাইবান্ধার সাঘাটায় হানিফ নামের যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নের মানিকগঞ্জ গাছাবাড়ী গ্রাম থেকে আবু হানিফ(২৭) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (২৭ এপ্রিল) সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সাঘাটা থানা পুলিশ। নিহত আবু হানিফ গ্রামের মো. আব্দুস ছালামের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ভোরে নিজ বাড়িতে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাকে দেখতে পান স্বজনরা। প্রাথমিকভাবে পারিবারিক অভিমানকে কেন্দ্র করে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করা হয়েছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী জানান, নিহত হানিফ আগে থেকেই কিছটাু ভারসাম্যহীন ছিলেন। সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুব আলম জানান, স্থানীয়দের ভাষ্য এবং সুরতহাল রিপোর্ট অনুযায়ী যুবক আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হতান্তর করা হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/166808