বিজেপি ছাড়তেই অভিনেত্রী রূপাঞ্জনাকে ধর্ষণের হুমকি
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের উত্তাপের মাঝেই গুরুতর অভিযোগ তুলেছেন টলিউড অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পর থেকেই তাকে কটূক্তি করা হচ্ছে এবং এমনকি ধর্ষণের হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি করেছেন তিনি।
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট ইতিমধ্যেই শেষ হয়েছে। আগামী ২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোটের আগে রাজ্যজুড়ে চলছে শেষ মুহূর্তের প্রচার। এমন সময় সামাজিক মাধ্যমে লাইভে এসে নিজের ক্ষোভ প্রকাশ করেন রূপাঞ্জনা।
তিনি জানান, দল পরিবর্তনের পর নানা ধরনের সমালোচনা ও কটাক্ষ সহ্য করলেও এবার পরিস্থিতি সীমা ছাড়িয়েছে। সরাসরি ধর্ষণের হুমকি পাওয়ার অভিযোগ তুলে অভিনেত্রী জানান বিষয়টি তিনি আর হালকাভাবে নিচ্ছেন না এবং আইনি পদক্ষেপ নেবেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/166732