বগুড়ায় কালবৈশাখীতে গাছচাপা পড়ে ব্যবসায়ী নিহত

বগুড়ায় কালবৈশাখীতে গাছচাপা পড়ে ব্যবসায়ী নিহত

বগুড়া (গাবতলী প্রতিনিধি):  বগুড়ার গাবতলী উপজেলায় কালবৈশাখীতে উপড়ে পড়া গাছের নিচে চাপা পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। উপজেলার সুখানপুকুর ইউনিয়নের লাঠিগঞ্জ বাজারে সোমবার ভোর আনুমানিক সাড়ে চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহত উমা চন্দ্র (৫২) চক্রাধিকা পশ্চিম পাড়া গ্রামের বাসিন্দা ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে হঠাৎ ঝড় শুরু হলে বাজারের পাশে দাঁড়িয়ে থাকা একটি বিশাল বটগাছ উপড়ে গিয়ে তার দোকানের ওপর আছড়ে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাছ কেটে লাশ উদ্ধারের কাজ শুরু করেন।

 

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/166670