বগুড়ার সোনাতলায় জমি নিয়ে মারপিটের ঘটনায় মামলা দায়ের
সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সোনাতলা উপজেলার পল্লিতে দু’পক্ষের মধ্যে মারপিটের ঘটনা ঘটেছে। এতে করে মহিলাসহ উভয়পক্ষের কমপক্ষে ১০ জন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় ছয়জনের বিরুদ্ধে সোনাতলা থানায় মামলা দায়ের করা হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, উপজেলার বালুয়া ইউনিয়নের পাতলাকুড়া গ্রামের শাহ আলম সাকিদারের সাথে একই গ্রামের নান্নু মিয়ার জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই এক পর্যায়ে গত শুক্রবার মারপিটের ঘটনা ঘটে। এতে করে উভয়পক্ষের কমপক্ষে ১০ জন গুরুতর আহত হন।
আহতদেরকে স্থানীয়রা প্রথমে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ বিষয়ে সোনাতলা থানায় ছয়জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে সোনাতলা থানার অফিসার ইনচার্জ কবির হোসেন মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে পুলিশ তদন্ত করছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/166637