২৪ দিন পর খোঁজ মিলল পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

২৪ দিন পর খোঁজ মিলল পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

দীর্ঘ ২৪ দিন পর খোঁজ মিলল ভারতীয় বাংলা সিনেমার পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের।

আজ রবিবার (২৬ এপ্রিল) সকালে হঠাৎ দিল্লিতে তার এক বন্ধুর বাড়িতে উপস্থিত হন নির্মাতা। তবে এতদিন কোথায় ছিলেন, তা এখনো জানা যায়নি।

পরিচালক উৎসবের স্ত্রী মৌপিয়া মুখোপাধ্যায় ভারতীয় একটি বলেন, রবিবার (২৬ এপ্রিল) সকালে আনন্দপুর থানা থেকে আমাকে ডেকে পাঠানো হয়। যাওয়ার পথে উৎসবের বন্ধুর ফোন পাই। তার বাড়িতেই আপাতত উৎসব রয়েছে বলে আমাকে জানানো হয়। থানায় গিয়ে বুঝতে পারি, লালবাজার আগেই খবর পেয়েছিল। ও ঠিক কোথায় আছে, সেই বিষয়ে বিস্তারিত কিছু বলা বারণ। এটা পুলিশেরই নির্দেশ। আমার সঙ্গে উৎসবের অল্পক্ষণ কথা হয়েছে, ক্লান্ত ছিল, ঘুমাচ্ছিল।

কলকাতার লালবাজার থানায় উৎসবের মিসিং ডায়েরি করা হয়েছে। এ বিষয়ে ভারতীয় একটি গণমাধ্যম থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করে। পুলিশ জানিয়েছে, পরিচালকের স্ত্রী থানায় এসেছিলেন। থানার উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে ভিডিও কলে উৎসবের কথা বলানো হয়। রবিবার সকাল সাড়ে ১১টা নাগাদ থানায় খাতা-কলমে নথিভুক্ত করা হয় যে—উৎসবের খোঁজ পাওয়া গিয়েছে

গত ২ এপ্রিল, দুপুর থেকে নিখোঁজ ছিলেন পরিচালক উৎসব। সেদিন দুপুরে নিমতার একটি ব্যাংকে গিয়েছিলেন পরিচালক। এর আগে উৎসবের স্ত্রী ভারতীয় গণমাধ্যমে জানিয়েছিলেন, তার সঙ্গে পরিচালকের শেষবার কথা হয়েছিল দুপুর ২টা ২২ মিনিটের দিকে। তারপর আনন্দপুর থানায় নিখোঁজ ডায়েরি করেন নির্মাতার স্ত্রী। এরপর কেটে যায় ২৪ দিন। অবশেষে তার খোঁজ মিলেছে।

সোমবার (২৭ এপ্রিল) মৌপিয়ার দিল্লি যাওয়ার কথা রয়েছে। তিনি বলেন—“এই মুহূর্তে ওকে কলকাতায় নিয়ে আসাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/166606