উত্তরা মটরসে ম্যানেজার নিয়োগ, থাকছে না বয়সসীমা
উত্তরা মটরস লিমিটেডে ‘অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ম্যানেজার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৩ মে পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই এমবিএ ডিগ্রিধারী হতে হবে। যে কোনো জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে।
প্রতিষ্ঠানের নাম: উত্তরা মটরস লিমিটেড
বিভাগের নাম: করপোরেট অ্যান্ড রিটেইল সেলস
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ম্যানেজার
পদসংখ্যা: ২ জন
শিক্ষাগত যোগ্যতা: এমবিএ (মার্কেটিং)
অভিজ্ঞতা: ৭ বছর
বেতন: আলোচনা সাপেক্ষে
চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: পুরুষ
বয়স: নির্ধারিত নয়
কর্মস্থল: যে কোনো স্থান
আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে ক্লিক করে উত্তরা মটরস লিমিটেড আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ২৩ মে ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
সূত্র: বিডিজবস ডটকম
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/166597