পাবনার ভাঙ্গুড়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গৃহবধূ নিহত

পাবনার ভাঙ্গুড়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গৃহবধূ নিহত

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়ায় স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে খাদিজা খাতুন (৫৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বিকেল ৫টা দিকে উপজেলার নৌবাড়িয়া-বেতুয়ান সড়কের পুঁইবিল বাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

ঘটনার সূত্রে জানা গেছে, পার্শ্ববতী সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বঙ্কিরহাট গ্রামের বাসিন্দা আবু তালেব মন্ডল মোটরসাইকেলে স্ত্রীকে নিয়ে ভাঙ্গুড়া বাজারে আসছিলেন। পথিমধ্যে ভাঙ্গুড়া ইউনিয়নের পুঁইবিল বাজারে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেলের পিছনে বসে থাকা খাদিজা খাতুন ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ভাঙ্গুড়া থানার পুলিশের উপরিদর্শক সুব্রত সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চালক পালিয়ে গেলেও ঘাতক ট্রাকটিকে এলাকাবাসী আটক করে পুলিশকে সংবাদ দেয়। নিহতের পরিবার থেকে লিখিত অভিযোগ পেলে আইনত ব্যবস্থা নেয়া হবে।

 

 

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/166553