প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক
চলতি অর্থবছরের দশম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক অনুষ্ঠিত হয়েছে।রোববার (২৬ এপ্রিল) সকালে রাজধানীর সচিবালয়ে এ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি তারেক রহমান। এটি বিএনপি সরকারের দ্বিতীয় একনেক সভা।পরিকল্পনা মন্ত্রণালয় সূত্র জানা গেছে, বৈঠকে মোট ১৭টি প্রকল্প উঠতে যাচ্ছে, যা বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে প্রায় ৭ হাজার কোটি টাকা।
প্রকল্পগুলোর মধ্যে পরিকল্পনা কমিশনের আর্থসামাজিক অবকাঠামো বিভাগের চারটি, কৃষি-পানিসম্পদ ও পল্লি প্রতিষ্ঠান বিভাগের দুটি এবং ভৌত অবকাঠামো বিভাগের রয়েছে ১১টি প্রকল্প। এ ছাড়া একনেকের অবগতির জন্য পরিকল্পনামন্ত্রীর অনুমোদিত ৩৩টি প্রকল্প উত্থাপন করা হয়।
এর আগে গত ৬ এপ্রিল বর্তমান সরকারের প্রথম একনেক সভায় ৪৮৩ কোটি ৪৩ লাখ টাকার পাঁচটি প্রকল্প অনুমোদন দেয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/166548