দিনাজপুরের ঘোড়াঘাটে দেহ ব্যবসার অভিযোগে পল্লী চিকিৎসক ও তার স্ত্রীসহ গ্রেফতার ৪
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে দেহ ব্যবসা পরিচালনার অভিযোগে এক পল্লী চিকিৎসক ও তার স্ত্রীসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার রাণীগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে অবস্থিত একটি বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- পল্লী চিকিৎসক আনোয়ার হোসেন (৫০), তার স্ত্রী যমুনা বেগম (৪০), জাহাঙ্গীর আলম (৩০) ও তসলিমা খাতুন (৩০)। পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই বাড়িতে অসামাজিক কার্যকলাপ চলার অভিযোগ ছিল। গতকাল শুক্রবার রাতে এলাকাবাসী এক নারী ও এক পুরুষকে আপত্তিকর অবস্থায় আটক করে। এসময় বাড়ির মালিক আনোয়ার হোসেন ও তার স্ত্রী যমুনা বেগমকেও এসব কর্মকাণ্ডে সহযোগিতার অভিযোগে আটক করা হয়।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযোগের সত্যতা মিলেছে। এ ঘটনায় শৃঙ্খলা ও সামাজিক শান্তি বিঘ্নিত করার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/166532